ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে নিয়ে যা বললেন পিএসজি’র নতুন কোচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 7:31 PM

মেসিকে নিয়ে যা বললেন পিএসজি’র নতুন কোচ

মেসিকে নিয়ে যা বললেন পিএসজি’র নতুন কোচ

সদ্যই ফরাসী ক্লাব পিএসজির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মৌরিজিও পচেত্তিনো। এসেই দলকে ঢেলে সাজানোয় মনোযোগ দিয়েছেন। আর্জেন্টাইন এই কোচ পিএসজি’র দায়িত্ব নেয়ার পর থেকেই নতুন করে আবারো গুঞ্জন, বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে ফরাসী ক্লাবটিতে নিয়ে আসবেন পচেত্তিনো।

চলতি মৌসুম শুরুর আগে এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে পুরো ফুটবল দুনিয়ায় হৈ চৈ ফেলে দেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের সম্ভাব্য গন্তব্য হিসেবে যে কয়েকটি ক্লাবের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল তার মধ্যে একটি এই পিএসজি। যদিও চুক্তির বেড়াজালে আটকে শেষপর্যন্ত ক্লাব ছাড়তে পারেননি লিও। তবে এই মৌসুমেই শেষ হওয়া চুক্তিটা নতুন করে বাড়াচ্ছেনও না ক্ষুদে জাদুকর। ফলে আগামী মৌসুমেই তাকে দেখা যেতে পারে নতুন কোন ঠিকানায়।

সেক্ষেত্রে পিএসজিতে আসার সম্ভাবনা কতটুকু?

ক্লাবের দায়িত্ব নিয়েই মেসিকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো পচেত্তিনোকে। তিনি অবশ্য সরাসরি উত্তর দেন নি। জানিয়েছেন, কিংবদন্তিকে স্বাগতম।

গণমাধ্যমের প্রশ্নের উত্তরে পচেত্তিনো বলেন, আমরা এখনই জানাতে চাই না, কাদেরকে টার্গেট করে আমরা এগোচ্ছি। সম্ভাব্য চুক্তি নিয়েও আমরা কোন কথা বলতে চাচ্ছি না। আমি আগেই বলেছি, ভবিষ্যতে এ নিয়ে বিস্তর কথা বলা যাবে। তবে হ্যাঁ, একজন গ্রেট ফুটবলারকে সবসময়ই পিএসজিতে স্বাগতম।

জানা গেছে, পচেত্তিনোর সুনজরে আছেন ইংলিশ ফরোয়ার্ড ডেলে আলীও। এদিকে পিএসজির দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও এমবাপ্পেরও প্রশংসায় পঞ্চমুখ পচেত্তিনো। জানিয়েছেন, তাদের সেরাটা বের করে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

আজ রাতে প্রথম অ্যাসাইনমেন্টে নামছেন এই আর্জেন্টাইন কোচ। লিগ ওয়ানে সেইন্ট এঁতিয়েনের মুখোমুখি হবে পিএসজি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status