ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে ২১ বছরের আগে ধূমপান করলে ৫ লাখ টাকা জরিমানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 10:13 AM

ভারতে ২১ বছরের আগে ধূমপান করলে ৫ লাখ টাকা জরিমানা!

ভারতে ২১ বছরের আগে ধূমপান করলে ৫ লাখ টাকা জরিমানা!

সিগারেটপ্রেমী অথচ বয়স এখনও ২১ পেরোয়নি! ভারতে তাদের জন্য দুঃসংবাদ। হতে চলেছে নতুন আইন। সিগারেটের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ থেকে বেড়ে ২১ হতে পারে খুব শিগগির। ২১ বছর বয়সের আগে ধূমপান করলে গুনতে হতে পারে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা ৫ বছরের কারাদণ্ড।

ইতিমধ্যেই ভারতের সরকার Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020. নামক আইনের খসড়া করেছে। এই খসড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানের বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাবনা দিয়েছে।

এই বিল আইনে পরিণত হলে কেউ কোনো ২১ বছরের কম বয়সী পুরুষ বা মহিলাকে তামাকজাত নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এই নেশাদ্রব্যের দোকান থাকাও চলবে না।

এই বিলের সাত নম্বর ধারায় বলা হচ্ছে, আগামী দিনে একটি প্যাকেট হিসেবেই বিক্রি করতে হবে। সেটাই ন্যূনতম পরিমাণ। আলাদা করে খুচরো সিগারেট বিক্রি করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে।

এই বিল আইনে পরিণত হলে এই ধরনের অপরাধে ৫ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status