ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
লকডাউনে ভ্রমণের ছবি ফাঁস, বিপদে কানাডার অর্থমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 3:48 PM

লকডাউনে ভ্রমণের ছবি ফাঁস, বিপদে কানাডার অর্থমন্ত্রী

লকডাউনে ভ্রমণের ছবি ফাঁস, বিপদে কানাডার অর্থমন্ত্রী

লকডাউনের মধ্যে বিদেশ ভ্রমণে যাওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কানাডার অন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস। নিষেধাজ্ঞা না মেনে এমন কাণ্ড করায় ক্ষমাও চান তিনি। (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার ফিলিপসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রাদেশিক প্রধান ডগ ফোর্ড।

করোনা সংক্রমণ রোধে আরোপিত কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারে দেশবাসীকে আহ্বান জানান তিনি। এরপরই নিজেই পারিবারিকভাবে গত ১৩ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্টসে ভ্রমণে যান রড ফিলিপস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণের ছবি ফাঁস হওয়ার পরই তিনি পদত্যাগ করেন।

দেশে ফিরেই টরোন্টো পিয়ারসন বিমানবন্দরে অন্টারিওর সাবেক অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'অবশ্যই আমি বড় ভুল করেছি এবং তার জন্য জবাবদিহি করব। আমি এমন সময় ভ্রমণে গিয়েছি যখন সেটা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাব না।

অন্টারিওতে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করে কর্তৃপক্ষ। সব ধরনের ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে কানাডা সরকার।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status