ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বছরের প্রথম দিনেই সুখবর দিলেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 3:33 PM

বছরের প্রথম দিনেই সুখবর দিলেন সাকিব

বছরের প্রথম দিনেই সুখবর দিলেন সাকিব

পুরোনোকে ভুলে নতুনকে স্বাগত জানাচ্ছে পুরো বিশ্ব। করোনাভাইরাসের সময়ের মধ্যেই নানান উৎসব-আয়োজনে নতুন বছর-২০২১’কে বরণ করে নিচ্ছেন সবাই।

নতুন এ বছরটিকে রাঙিয়ে রাখার দারুণ এক উপলক্ষ্য এনে দিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরের প্রথমদিনই ভক্ত-সমর্থকদের দিয়েছেন এক সুখবর।

তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এ পোস্ট। মাত্র ২০ মিনিটের মধ্যে প্রায় ১ লাখ মানুষ রিয়্যাক্ট দিয়েছেন ছবিটিতে, কমেন্ট করেছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ২ হাজার মানুষ।

প্রসঙ্গত, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status