ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নতুন বছরে পরিবারের সঙ্গে রোনালদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 2:34 PM

নতুন বছরে পরিবারের সঙ্গে রোনালদো

নতুন বছরে পরিবারের সঙ্গে রোনালদো

ক্যালেন্ডার থেকে বিদায় নিল আরেকটি বছর। মহামারির বছর ২০২০ সালকে বিদায় বলে বিশ্ববাসী স্বাগত জানাচ্ছে ২০২১ সালের নতুন সূর্যকে। গেল বছরটা করোনাভাইরাস মহামারিতে ভুগেছে গোটা পৃথিবী। নতুন বছরে তাই ভালো কিছুর আশায় সবাই। বাদ নেই ফুটবল অঙ্গনের মানুষজনও। নতুন শুরুর আশায় ক্রিস্টিয়ানো রোনালদো, লুই সুয়ারেজ, লেওয়ানডস্কিরা।

করোনাকালেও বছরের প্রথম দিনটা প্রিয় পরিবারের সঙ্গে অতিবাহিত করেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে বান্ধবী জর্জিনা ও ৪ সন্তানের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন রোনালদো। নতুন বছরে নব উদ্যমে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেন তিনি।

দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। গেল বছরের ফর্মের ধারাবাহিকতা নতুন বছরেও ধরে রাখার প্রত্যাশা করেন তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status