ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 2:31 PM

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

রাজধানীর রামপুরায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রামপুরার বনশ্রীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাদিম মাহমুদ (২৭) ও মো. রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রামপুরার বনশ্রীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম ও ক্যান্টনমেন্ট জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রয় করতো।

এ-সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status