ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় নেই কোনো বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 10:00 PM

আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় নেই কোনো বাংলাদেশি

আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকায় নেই কোনো বাংলাদেশি

আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানের তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে টপকে ৮৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এ তালিকার ১ম দশে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার।

তালিকার দ্বিতীয় স্থানে ৮৭৯ পয়েন্ট নিয়ে রয়েছেন কোহলি ও ৮৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্টিভ স্মিথ।

তবে কোহলির দেশে ফিরে যাওয়ার পরে মেলবোর্নে ভারতকে অনবদ্য জয় এনে দেওয়া অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫ ধাপ উঠে রয়েছেন ৬ নম্বর স্থানে। মেলবোর্নে প্রথম ইনিংসে ১১২ রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৭ রান করার পুরস্কার হাতেনাতে পেলেন রাহানে। এছাড়া ১০ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা।   
     
 সম্পাদনায়: তাহের রাব্বী   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status