এর আগে এ মামলার আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের দশ দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে প্রত্যেক আসামিকে একদিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ছয় প্রতারককে গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়।