ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলেকে নিয়ে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 5:21 PM

ছেলেকে নিয়ে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপন

ছেলেকে নিয়ে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপন

টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের জন্মদিন আজ (৩১ ডিসেম্বর)। এবার ছেলে সহজকে নিয়েই জন্মদিন উদযাপন করলেন তিনি। সকাল থেকেই প্রিয়াঙ্কার কলকাতার বাড়িতে আসতে থাকেন তার কাছের বন্ধুরা।

প্রিয়াঙ্কার বান্ধবী অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাসহ কেক কেটেছেন। সে ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সায়ন্তনী। ছবিতে দেখা গেছে, এক সঙ্গে তিনটি কেক কাটছেন প্রিয়াঙ্কা। তার আগে গতকাল রাত ১২টায় বাবা-মায়ের সঙ্গে প্রথম কেক কেটেছেন এ অভিনেত্রী।

এদিকে, প্রিয়াঙ্কার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ফটোগ্রাফার তথাগত ঘোষ। তারপর থেকে টলিপাড়ায় তাদের নিয়ে শুরু হয়েছে বেশগুঞ্জন। কারণ প্রিয়াঙ্কাকে ‘রাজকন্যা’ উল্লেখ করেছেন তথাগত। তাতেই নজর পড়েছে নেটিজেনদের। কেউ কেউ বলছেন, নতুন করে প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা।

২০১০ সালে অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা। দাম্পত্য জীবন সুখের না হওয়ায় ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এ দম্পতির একমাত্র সন্তানের নাম সহজ। কিছুদিন আগে সাত বছরে পা রেখেছে সহজ। প্রিয়াঙ্কা-রাহুল আলাদা হওয়ার পর থেকে সহজ তার মায়ের কাছেই থাকছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status