ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠির অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার, আটক ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 4:34 PM

ঝালকাঠির অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার, আটক ১

ঝালকাঠির অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার, আটক ১

ঝালকাঠির রাজাপুরে অপহৃত ছাত্রী ৫ মাস পর রাজধানীর থেকে উদ্ধার হয়েছে। অপহরণ মামলার প্রধান আসামি বাবু খানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অবশেষে অপহৃতকে বুধবার ঢাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় আসামি বাবু খানকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল বুধবার রাতে ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া (পোড়াবাড়ী) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানায় ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ।
 
পুলিশ জানায়, বাবু খান রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মো. আলী আজিম খান ওরফে আলী খানের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলা সদরের বাবার ভাড়া বাসা থেকে ফুপুর বাসায় যাওয়ার সময় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে গত ২২ জুলাই সকালে ১৫ বছর বয়সী ওই ছাত্রী অপহরণের শিকার হন। অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে বাবু খান ও তার সহযোগীসহ ৩ জনকে আসামি করে ৩ জুলাই মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামি গ্রেফতার হলেও বাকিরা পলাতক ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status