ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সামান্থার ছোট্ট এই ব্যাগের দাম এক লাখ ৭২ হাজার টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 3:16 PM

সামান্থার ছোট্ট এই ব্যাগের দাম এক লাখ ৭২ হাজার টাকা

সামান্থার ছোট্ট এই ব্যাগের দাম এক লাখ ৭২ হাজার টাকা

দক্ষিণী ভারতের সুন্দরী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। যিনি ফ্যাশন খুব ভালোবাসেন। তার ইনস্টাগ্রামে পোস্ট করা প্রত্যেকটি আলোকচিত্র তার প্রমাণ। অভিনেত্রীর শেয়ার করা সেই পোস্ট অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে কখনো ভুল করে না। আর এই কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফ্যাশন নিয়ে আলোচনার কমতি নেই।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা আক্কিনেনির সংগ্রহে রয়েছে প্রচুর দামি ও আকর্ষণীয় ব্যাগ। ইনস্টাগ্রামে ঢুঁ মারলে তার প্রমাণও মিলবে। সম্প্রতি তার একটি দামি লেদার ব্যাগ অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেটি আলেকজান্ডার ওয়াং ব্র্যান্ডের। আর ছোট্ট এ ব্যাগটির দাম শুনলে চমকে উঠবেন। কত? দেড় লাখ রুপি। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ৭২ হাজার টাকা।

যা হোক, নভেম্বরের শেষের দিকে সামান্থা ও তার স্বামী নাগা চৈতন্য মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সে উপলক্ষ ছিল অবশ্য স্বামীর জন্মদিন। মালদ্বীপ থেকে সামান্থা তাদের ছুটি কাটানোর মুহূর্তের দারুণ সব ছবি পোস্ট করেছেন অন্তর্জালে। সেসবে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন অন্তর্জালবাসী।

সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় সামান্থা আক্কিনেনিকে। নাগা চৈতন্যের সঙ্গে ইংরেজি নতুন বছর উদযাপন করতে উড়াল দিয়েছেন তিনি। সে সময় তার কাছে ছিল লুইস বাটন ব্যাগের লেটেস্ট কালেকশন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status