ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
খুলনায় গভীর রাতে ঘোরাফেরা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 10:56 PM

খুলনায় গভীর রাতে ঘোরাফেরা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

খুলনায় গভীর রাতে ঘোরাফেরা, কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

খুলনার পাইকগাছার সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আট কিশোর অপরাধীকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠিয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মানিকতলার গোপালপুর গ্রামের ফজর গাজীর ছেলে ইব্রাহিম গাজী, সরল গ্রামের নুরালী গাজীর ছেলে ইকরামুল ইসলাম, গোপালপুর গ্রামের আকছেদ গাজীর ছেলে মেহেদী গাজী, আলিম সরদারের ছেলে রাসেল সরদার, মানিকতলার কামরুল সরদারের ছেলে সাব্বির সরদার, গোপালপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে জাহিদ গাজী, সরল গ্রামের মোমজেদ গোলদারের ছেলে মুন্না গোলদার, গোপালপুর গ্রামের মাহিন মোড়লের ছেলে মুন্না মোড়ল।

ওসি এজাজ শফী বলেন, এসব কিশোর দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বলে থানায় অভিযোগ আসছে। শনিবার টহল পুলিশ তাদের গভীর রাতে পৌরসভার প্রধান সড়কে টাউন স্কুলের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করে। থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status