ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
ফেসবুকে গিয়ে বড় ভাইয়ের ফাঁস দেয়ার লাইভ দেখলো ছোট ভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 12:40 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 December, 2020, 12:48 PM

ফেসবুকে গিয়ে বড় ভাইয়ের ফাঁস দেয়ার লাইভ দেখলো ছোট ভাই

ফেসবুকে গিয়ে বড় ভাইয়ের ফাঁস দেয়ার লাইভ দেখলো ছোট ভাই

ফেসবুক লাইভে এসে এক যুবকের ফাঁস দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ১নং বাবুরাইলে এ ঘটনা ঘটে।

মৃত ফরহাদ হোসেন চাঁদপুরের মতলব উপজেলার ইসলামবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে ও শহরের নয়ামাটি ডিলাক্স নিটিংএ পোশাক কারখানার শ্রমিক। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের ছোট ভাই হৃদয় জানান, রাতে এক আত্মীয় তাকে ফোন করে বলেন, তোমার বড় ভাই ফেসবুক লাইভে এসে ফাঁসি দিচ্ছে। পরে ফেসবুক গিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, নিহতের স্বজনরা জানিয়েছেন ফেসবুক লাইভে ফরহাদ হোসেন ফাঁস দিয়েছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status