ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
পিকনিক করতে না দেয়ায় আত্মহত্যা করলো শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 12:15 PM

পিকনিক করতে না দেয়ায় আত্মহত্যা করলো শিশু

পিকনিক করতে না দেয়ায় আত্মহত্যা করলো শিশু

বগুড়ায় নিলা নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবাল এলাকার বাসা থেকে সদর থানা ও ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে।

মৃত নিলা সোনাতলা উপজেলার চরপাড়া প্রামের লিটন সরকারের মেয়ে। তবে সে তার বাবা-মায়ের সঙ্গে নামাবাল গ্রামে ভাড়া বাসায় থাকতো।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। তার দাদার বাড়ি সোনাতলায়। সে সমবয়সীদের সঙ্গে পিকনিক করতে চাইলে তার মা ইচ্ছার বিরুদ্ধে তাকে শনিবার শাখারিয়াতে নিয়ে আসেন৷ এ নিয়ে বাবা-মার সঙ্গে তার অভিমান চলছিল। বাবা-মা দুজনই বাইরে কাজ করায় বাড়িতে সে একা থাকত।

পুলিশের ধারণা আনুমানিক বিকেল ৩টা থেকে ৫টার যেকোনো সময় সে গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেয়। পুলিশ জানিয়েছে, নিলার শরীরে আঘাতের বা নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম শফিক জানান, সংবাদ পেয়ে আমরা শিশুটির লাশ উদ্ধার করেছি। বর্তমানে লাশটি শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ জানান, শিশুটির পরিবার কারো প্রতি কোনো অভিযোগ জানায়নি। তারপরও আমাদের একাধিক টিম প্রকৃত ঘটনা উন্মোচনে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status