ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় ফের অনুসন্ধান তৎপরতা তুরস্কের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 5:23 PM

ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় ফের অনুসন্ধান তৎপরতা তুরস্কের

ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় ফের অনুসন্ধান তৎপরতা তুরস্কের

গ্রিসের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় ফের তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। মঙ্গলবার দেশটি জানিয়েছে, অরুচ রেইস জাহাজের অনুসন্ধান কার্যক্রম আগামী বছরের ১৫ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

ভূমধ্যসাগরে অরুচ রেইস জাহাজের সঙ্গে গবেষণায় যোগ দেবে আতামান ও সেনগিজ হান নামে আরও দুটি জাহাজ। এর আগে ২৯ নভেম্বর অনুসন্ধান শেষে অরুচ রেইস জাহাজটি তুর্কির দক্ষিণ বন্দরে ফিরে আসে।

বিরোধপূর্ণ অঞ্চলে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখায় গ্রিসের সঙ্গে ক্রমশই উত্তেজনা বাড়ছে। এর ফলে ওই অঞ্চলে তুরস্কের মোকাবেলা করতে ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনতে আলোচনা চালাচ্ছে গ্রিস।

পাশাপাশি দেশটি অন্যন্য দেশ থেকে সেনাবাহিনীর জন্য অস্ত্র ক্রয় করছে।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সূত্র: ইয়েনি শাফাক

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status