ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
মহামারিতেও উৎসবের নগরী প্যারিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 5:07 PM

মহামারিতেও উৎসবের নগরী প্যারিস

মহামারিতেও উৎসবের নগরী প্যারিস

করোনা মহামারির মধ্যেও উৎসবের নগরীতে পরিণত হয়েছে ফ্রান্সের প্যারিস। বড়দিন উপলক্ষে নানা রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে প্যারিসকে। শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতারা ভিড় করছেন দোকানগুলোয়। বিষাদের দিনগুলোতেও উৎসবের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

প্যারিসের বিভিন্ন স্থাপনার পাশাপাশি দোকানপাটগুলোকেও ক্রিসমাস ট্রিসহ হরেক রঙের আলোয় রাঙিয়ে তোলা হয়েছে। দর্শনার্থীরা বলছেন, নানা বিধিনিষেধ থাকার পরও তারা বাইরে বের হচ্ছেন। উপহার কিনছেন, শহরের বর্ণিল শোভা উপভোগ করছেন। করোনার এই দুঃসময়ে উৎসবের আবহ কিছুটা হলেও তাদের মুখে হাসি ফোটাচ্ছে।

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ভিড় করছেন দোকানগুলোয়। কিন্তু মানুষজন একজন আরেকজনের খুব কাছাকাছি অবস্থান করছে। কেউই সামাজিক দূরত্ব মানছে না।

প্যারিস মানেই উৎসব ও আনন্দের নগরী। করোনার কারণে উৎসবে কিছুটা ভাটা পড়লেও নিউ নরমাল বাস্তবতাকে মেনে নিয়েই বড়দিন উদযাপন করছেন প্যারিসবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status