ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 3:26 PM

ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে খাইরুল ইসলাম নামের এক গুলিবিদ্ধ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নম্বর মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খাইরুল ইসলাম উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে গরু আনতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে গুলি করে। খবর পেয়ে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। পরে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে খাইরুল ইসলাম নামের গুলিবিদ্ধ গরু ব্যবসায়ীর লাশ থানা নিয়ে আসা হয়। পরে লাশটি মর্গে পাঠানো হয় এবং এখনো মর্গেই আছে। ময়নাতদন্ত হবে কি-না, বিষয়টি আমি বলতে পারব না।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি লোকমুখে শুনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পেরেছি, সীমান্তে নিহত গরু ব্যবসায়ীর লাশ হাসপাতাল মর্গে আছে। এ বিষয়ে হালুয়াঘাট বিজিবি বা নিহতের পরিবার থেকে এখনো কেউ কিছু জানায়নি।

বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক বলেন, ‘আমরা এখন ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরে ব্রিফিং করে জানানো হবে।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status