ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত কবি ফরহাদ মজহার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 6:36 PM

করোনায় আক্রান্ত কবি ফরহাদ মজহার

করোনায় আক্রান্ত কবি ফরহাদ মজহার

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা মোহাম্মদ রোমেল।

ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে রোমেল জানান, গত ১১ ডিসেম্বর জ্বর অনুভব করেন ‘ভাবান্দোলন’-খ্যাত ফরহাদ মজহার। ওই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে যুক্ত ছিলেন। মঙ্গলবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ কবিকে। তার নিউমোনিয়াজনিত জটিলতা থাকলেও আগের তুলনায় ভালো আছেন।
মোহাম্মদ রোমেল আরও জানান, ফরহাদ মজহারের পরিবারের অন্য সদস্যরা সুস্থ্য আছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ বুদ্ধিজীবীর জন্য দোয়া চেয়েছেন।

ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে। চিন্তাবিদ, ঔষধশাস্ত্রবিদ, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী হিসেবে তার আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। রাজনৈতিক পরিসরে তার ভূমিকাও বেশ আলোচিত। লালন ও ইসলাম প্রশ্নে তার প্রস্তাবনা নানা সময়ের আলোচনার খোরাক হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status