ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 6:15 PM

মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

নরসিংদীর শিবপুরে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় সোহাগ পরিবহন বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৫৫) শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীরা জানান, ফাতেমা বেগম রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী সোহাগ পরিবহন অন্য আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীকে ধাক্কা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই পথচারী ফাতেমা বেগম নিহত হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা বাসটিকে বারিচা এলাকা থেকে আটক করলেও চালক পালিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান, ফাতেমা বেগম তার মেয়ের বাড়ি থেকে কামারটেক হয়ে শিবপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে অপর একটি গাড়িকে পাশ কাটানোর সময় পথচারী ফাতেমা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status