ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সন্তান 'হত্যা'র মামলা নেয়নি থানা, আদালতে বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 5:39 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 December, 2020, 5:42 PM

সন্তান 'হত্যা'র মামলা নেয়নি থানা, আদালতে বাবা

সন্তান 'হত্যা'র মামলা নেয়নি থানা, আদালতে বাবা

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ মাস বয়সী শিশু সামাইরা ফালাকের মৃত্যুর অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর আমলি আদালতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের বহিরাগত মিলন চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোসা. উম্মে কুলসুম ও মোসা. কামরুন নাহারসহ তিনজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ।

আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন এবং আগামী ১৮ জানুয়ারি ২০২১ পরবর্তী দিন ধার্য করেন। এর আগে শিশুটির পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন বাদী।

মামলার অভিযোগে জানা যায়, ১০ মাস বয়সী শিশুকন্যা সামাইরা ফালাক শ্বাসকষ্টে ভুগলে গত ১২ ডিসেম্বর রাতে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলা ও অক্সিজেনের অভাবের অভিযোগ করা হয়। ওই দিন এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মামলার বাদী ও নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ বলেন, থানায় মামলা না নেওয়ায় আদালতে মামলাটি দায়ের করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status