ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা অর্থদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 5:36 PM

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা অর্থদণ্ড

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা অর্থদণ্ড

পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ নানা অনিয়ম থাকার দায়ে রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা'র নেতৃত্ব আজ মঙ্গলবার এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রংপুরের সব উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‌্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।

তিনি আরো জানান, নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে চারটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status