ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে গির্জায় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 4:32 PM

যুক্তরাষ্ট্রে গির্জায় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রে গির্জায় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেইন্ট জন দ্য ডিভাইন গির্জার সামনে পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন। রোববার গির্জাটির সামনে একটি সংগীতানুষ্ঠান চলছিল। সেটি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পিস্তল হাতে এক ব্যক্তি হাজির হয়। সেখানে ওই ব্যক্তি ‘আমাকে হত্যা কর!’ বলে চিৎকার করে গুলি ছোড়ে। তখন পুলিশের পাল্টা গুলিতে সেও নিহত হয়।

পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত সংবাদ সংস্থা রয়টার্সের একজন ফটোসাংবাদিকের ভাষ্য অনুযায়ী, ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের স্থানীয় সময় শেষ বিকালের এ ঘটনায় অন্য কেউ আঘাত পায়নি।

নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার ডার্মোট শেই ত্বরিত পদক্ষেপ নিয়ে তিন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনের মোকাবেলা করায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সন্দেহভাজনকে শনাক্ত করা হয়নি। গোলাগুলি চলাকালে অন্তত একটি গুলি তার মাথায় লাগে। দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সন্দেহভাজনের দিকে মোট ১৫ রাউন্ড গুলি ছুড়েছিল উল্লেখ করে শেই জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আধাস্বয়ংক্রিয় পিস্তল এবং সন্দেহভাজনের একটি ব্যাগ উদ্ধার করেছে। ওই ব্যাগটিতে পুরো ভরা একটি পেট্রলের ক্যান, রশি, তার, বেশ কয়েকটি ছুরি, একটি বাইবেল ও টেপ ছিল বলে জানিয়েছেন এ পুলিশ কমিশনার। একইসঙ্গে অশুভ উদ্দেশ্যেই ব্যাগে এসব জিনিস রাখা হয়েছিল, এমনটি ধরে নেওয়া যায় বলে মন্তব্য করেছেন তিনি।

নিউ ইয়র্কের বৈশিষ্ট্যসূচক সেইন্ট জন দ্য ডিভাইন গির্জাটি আমস্টাডাম অ্যাভিনিউ ও ওয়েস্ট ১১২তম স্ট্রিটে অবস্থিত। গির্জার গায়কদলের বার্ষিক বড়দিনের ছুটির কনসার্ট কোভিড-১৯ স্বাস্থ্য বিধির কারণে এবার বাইরে সিঁড়িতে আয়োজন করা হয়। এ সঙ্গীতানুষ্ঠানে প্রায় ২০০ লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট পর এখানেই গোলাগুলির ঘটনাটি ঘটে। তখন শিল্পীরা ও অধিকাংশ দর্শক হয় গির্জার ভিতরে ছিলেন অথবা গোলাগুলি শুরু হওয়ার আগেই চলে গিয়েছিলেন। সিঁড়ির উপরে উদ্যত পিস্তল হাতে বন্দুকধারী যখন হাজির হন তখন সেখানে ১৫ জনের মতো লোক ছিল।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status