ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কদমতলীতে অগ্নিকান্ডে যুবকের মৃত্যু, পুড়লো ২১টি ঘর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 4:37 PM

কদমতলীতে অগ্নিকান্ডে যুবকের মৃত্যু, পুড়লো ২১টি ঘর

কদমতলীতে অগ্নিকান্ডে যুবকের মৃত্যু, পুড়লো ২১টি ঘর

রাজধানীর কদমতলীতে আগুনে দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট ২১টি ঘর পুড়ে গেছে।

সোমবার রাত পৌনে ৩টার দিকে শ্যামপুর বরইতলা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

একটি একতলা ভবনের ছাদের ওপর টিনশেড ২১টি ঘর বানিয়ে নিম্ন আয়ের মানুষদের ভাড়া দেওয়া হয়েছিল। সেখানের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।  ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সেখানের পুড়ে যাওয়া একটি ঘর থেকে দেলোয়ার (১৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার স্থানীয় একটি রুলিং মিলে কাজ করতেন। ওই ঘরে তিনি একাই বসবাস করতেন।

বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status