ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:59 PM

ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গুপ্তচরবৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গত শনিবার ভোরে ফরাসি প্রবাসী ইরানি সাংবাদিক রুহুল্লাহ যামকে ফাঁসি দেয়া হয়।  

ফ্রান্স সরকার শনিবারই ইরানের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করে। খবর তাসনিম নিউজ ও আনাদোলুর।

এ ঘটনার প্রতিবাদে রোববার ফরাসি রাষ্ট্রদূত ফিলিপ তিয়ে বুকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন মন্ত্রণালয়ের ইউরোপবিষয়ক মহাপরিচালক।

এর আগে রুহুল্লাহ যামের মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন যে বিবৃতি দিয়েছিল, তার প্রতিবাদ জানাতে শনিবারই তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।

রুহুল্লাহ যাম অনেক দিন ধরে ইরানে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ষড়যন্ত্র চালিয়ে আসছিল বলে আদালতে প্রমাণিত হয়।

রুহুল্লাহ যাম ইরানে বিশৃঙ্খলা ছড়াতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর কাছ থেকে অর্থ গ্রহণের কথাও স্বীকার করেছেন। গত বছর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ তাকে আটক করে।   

সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status