ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজন আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:31 PM

রাজধানীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজন আটক

রাজধানীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজন আটক

রাজধানীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ। দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। প্রথমবারে মতো এ কাজ করছিল বলে তারা পুলিশকে জানিয়েছে।

দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে রোববার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে গাবতলীর শুকতারা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তারা। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে কমর উদ্দিন (২৮) নামে একজনের দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছে থাকা সাইড ব্যাগ থেকে ১৯টি প্যাকেটে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে থাকা মো. জাহাঙ্গীরকে ( ৪৮) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকার বিনিময়ে কক্সবাজারের উখিয়া থেকে আনা এসব ইয়াবা সাভারে পাচার করছিল বলে জানায়। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে যথাযথ ব্যবস্থার নেওয়ার কথা জানায় পুলিশ।
         
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status