ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আর গাইব না, বাকি জীবন গ্রামে কৃষিকাজ করেই কাটাবো’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:30 PM

‘আর গাইব না, বাকি জীবন গ্রামে কৃষিকাজ করেই কাটাবো’

‘আর গাইব না, বাকি জীবন গ্রামে কৃষিকাজ করেই কাটাবো’

নন্দিত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। সম্প্রতি তিনি তার বর্ণাঢ্য ও সুদীর্ঘ সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। এবার 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'-এর ১৫তম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন। সেই সম্মাননা গ্রহণকালেই তিনি এই ঘোষণা দেন।

হঠাৎ বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ারের ইতি টানার কারণ জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমার সংগীত জীবনে পেয়েছি লাখো মানুষের ভালোবাসা। এ জন্য ভক্তদের জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। অনেক সম্মাননা পেয়েছি, নতুন করে আর কিছু পাওয়ার নেই। আর আমি আমাদের দেশের সংগীতাঙ্গনের কথা ভালোভাবেই জানি। শিল্পীদের শেষ বয়সে ছুড়ে ফেলে দেয়া হয়। আবার আমার নিজের রেঞ্জও আমার জানা। তাই আমি মনে করি, এটাই বিদায় নেয়ার ভালো সময়। এখনো শক্তি আছে, গান করছি। মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে। এটা থাকতে থাকতে সরে আসতে চাচ্ছি। কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার আগে নিজেই চলে যেতে চাই। চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর আর গাইব না।

আমার আর মঞ্চে ওঠার ইচ্ছা নেই। তবে ১৯৮৬ সালে বাবার নামে একটি জনকল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। সেখান থেকে অসহায় মানুষের চিকিৎসাসেবা দেয়া হয়। যদি সেই ট্রাস্টের কল্যাণে কেউ কনসার্ট আয়োজন করে, তখন হয়তো দায়বদ্ধতা থেকে গাইতে পারি। নইলে আর কখনোই মঞ্চে উঠব না।

এরই মধ্যে আমি আমার চিরচেনা শহর ঢাকা ছেড়ে নিজ গ্রামে চলে এসেছি। এখানে আমার পৈতৃক জমি রয়েছে। সেগুলো দেখাশোনা করছি। কৃষিকাজের পাশাপাশি মৎস্য চাষ করছি। কিছুদিন পর বাড়ির আঙিনায় সবজি ও ফলফলাদির চাষ করব। যতদিন বেঁচে আছি ততদিনই গ্রামে থাকতে চাই।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status