ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ভুটানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 7:30 PM

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ভুটানের

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ভুটানের

এবার ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। শনিবার (১২ ডিসেম্বর) দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ওই দুই দেশের রাষ্ট্রদূত পরস্পরের মধ্যে এই সংক্রান্ত নথিপত্র স্বাক্ষর করেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বহু বছর ধরে গোপনে আলোচনা চালানোর পরই এই সমঝোতা সম্ভব হয়েছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও টুইটারে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘এটা হল শান্তি সমঝোতাগুলোর বাড়তি সুফল!’

মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার বিভিন্ন দেশ সম্প্রতি আমেরিকার প্রচ্ছন্ন মদতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা শুরু করেছে।

তবে তার সঙ্গে এই পদক্ষেপের সরাসরি সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে। বরং এখানে ভারত একটি বড় ভূমিকা পালন করেছে বলেই পর্যবেক্ষকদের ধারণা।

১৯৪৯ সালে স্বাক্ষরিত ফ্রেন্ডশিপ ট্রিটি বা মৈত্রী চুক্তি অনুযায়ী ভুচটানের পররাষ্ট্র নীতির বিষয়টি অনেকাংশেই ভারতের নিয়ন্ত্রণাধীন।

তেল আবিবে ভারতীয় দূতাবাস স্থাপনের মধ্যে দিয়ে ভারত ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল ১৯৯২ সালের জানুয়ারিতে।

তবে ভারতের প্রভাব বলয়ে থাকা ভুটানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠতে তার পরও প্রায় তিন দশক সময় লেগে গেল।

গত আগস্ট মাস থেকে অন্তত চারটি দেশ ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিয়েছে, যে তালিকায় সর্বশেষ সংযোজন ছিল মরক্কো। আর এখন এতে যুক্ত হল ভুটানও।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনও এখন শুধু সময়ের অপেক্ষা।

এই পটভূমিতে ভুটানের সঙ্গে সমঝোতার পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি অ্যাশকেনাজি বলেছেন, ‘ইসরায়েলের স্বীকৃতির পরিধি ক্রমশ বাড়ছে ও নানা দিকে বিস্তৃত হচ্ছে।’

এশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে আরও গভীর করে তুলতেও এই পদক্ষেপ একটি 'মাইলফলকে'র কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।

ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন মালকাও ভুটানের সঙ্গে সমঝোতার দিনটিকে তার দেশের জন্য এক 'ঐতিহাসিক মুহূর্ত' বলে বর্ণনা করেছেন।

তিনি শনিবারের অনুষ্ঠানের যে সব ছবি পোস্ট করেছেন, তাতে ভুটান ও ইসরায়েলের কর্মকর্তাদের নানা নথিপত্র স্বাক্ষর করতে ও করমর্দন করতে দেখা যাচ্ছে। সূত্র : বিবিসি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status