ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ইসলামপুরে ইটভাটায় নষ্ট হচ্ছে ফসলি জমি ধুলোবালিতে জন জীবন অতিষ্ঠ
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Sunday, 13 December, 2020, 7:37 PM

ইসলামপুরে ইটভাটায় নষ্ট হচ্ছে ফসলি জমি ধুলোবালিতে জন জীবন অতিষ্ঠ

ইসলামপুরে ইটভাটায় নষ্ট হচ্ছে ফসলি জমি ধুলোবালিতে জন জীবন অতিষ্ঠ

জামালপুরের ইসলামপুর ইটভাটার কালো ধোঁয়া,মাটি ও বালুর গাড়ী চলাচলে ধুলোবালিতে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অন্যদিকে ইট তৈরিতে ফসলি জমির উপরিভাগের মাটি কেঁটে নেওয়ায় জমিগুলো ক্ষতির মুখে পড়ছে।

অভিযোগে জানাগেছে,উপজেলার গঙ্গাপাড়া গ্রামে জনবসতিতে মিলি ব্রিকস, পাথর্শী ইউনিয়নের মোজাআটা,মুকশিমলা,বানিয়াবাড়ী, রৌহারকান্দা গ্রামের ফসলী ধানী জমিতে,পৌরসভা ভবন সংলগ্ন গুরুস্থান মোড়ে ব্রিকস ,দক্ষিন দরিয়াবাদ গ্রাম সংলগ্ন হাতিজা গ্রাম ও দক্ষিন দরিয়াবাদ বুরুঙ্গীবীল এলাকায় ইটভাটায় দীর্ঘদিন ধরে পাকা চিমনি নির্মান করে ইট উৎপাদন করছে।

ইট উৎপাদনে ফসলি জমির মাটির উপরিভাগ কেঁটে নেওয়া অব্যহত থাকলে জমিগুলো বন্ধা জমিতে পরিনত হওয়া সহ বর্ষা মৌসুমে পানি প্রবাহিত হওয়ার পাশাপাশি কৃত্রিম জলাবদ্ধতায় পরিনত হবে। এই জমিগুলো চলতি রবি মৌসুমে সরিষা চাষ না করায় তা পরিত্যাক্ত অবস্থায় পরে রয়েছে। সেই সাথে ভাটাগুলো গাছ ও কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি সাধন করলেও সংশ্লিষ্ট বিভাগ নীরব রয়েছে।

প্রজাতন্ত আইন ১৯৫০ এর অধীনে ১৯৯০সনের ইস্যুকৃত সার্কুলারে বলা আছে,কৃষি জমিতে ইটভাটা স্থাপন করা যাবেনা। সেই সাথে জন বসতির তিন কিলোমিটার মধ্যে ইটভাটা স্থাপন করা সুস্পষ্ট নির্দেশ রয়েছে। এ ছাড়াও আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যেক এলাকা; সিটি কর্পোরেশন,পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য,বাগান বা জলাভূমি;কৃষি জমি; প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, ডিগ্রেডেড এয়ার শেড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত উপজেলা বা ইউনিয়ন বা গ্রামীণ সড়ক হইতে কমপক্ষে ১/২ (অর্ধ) কিলোমিটার দূরত্বের মধ্যেকোন ব্যক্তি কোন ইটভাটা স্থাপন করিতে পারিবেন না।  কিন্তু উপজেলার ইটভাটা গুলোর অধিকাংশ মালিক এই আইন অমান্য করে ভাটা স্থাপন করেছে।

ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর নীতিমালা লঙ্ঘন করে ইট ভাটাগুলো নির্মান করায় একদিকে যেমন আবাদি জমির পরিমান কমে যাচ্ছে, তেমনি কাঠ পোড়ানো ও চিমনি ব্যবহারের ফলে এলাকার পরিবেশ প্রতিবেশীদের উপর বীরূপ প্রভাব পড়ছে। ইটভাটা নির্মানের ফলে ফসলি জমিগুলো নষ্ট হচ্ছে। ইটভাটার কালো ধোঁয়ায়  পরিবেশ দুষনসহ আশপাশের বনজ ও ফলজ গাছ উজার হচ্ছে। দিনদিন ফসলি জমির মাটিঁ কাঁটার এই প্রবনতা বেড়েই চলেছে। ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ফসলি জমির উর্বরা শক্তিও আশঙ্কা জনক ভাবে হ্রাস পাচ্ছে। এ ছাড়াও ফসলি জমির উপরিস্তর কেটে নেওয়ার ফলে ফসলের প্রধান খাদ্য নাইট্রোজেন,পটাশ,জিংক,সালফার ক্যালসিয়াম সহ অর্গানিক বা জৈব উৎপাদনের জন্য অপূরনীয় ক্ষতি হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status