ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে যুবদল নেতা সাইফুল গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 7:23 PM

রাজধানীতে যুবদল নেতা সাইফুল গ্রেপ্তার

রাজধানীতে যুবদল নেতা সাইফুল গ্রেপ্তার

কাফরুল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে মিরপুর সেকশন-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড বাইশটেকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিমুজ্জামান বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। ওয়ারেন্টের ভিত্তিতে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সাইফুল ইসলামের বিরুদ্ধে সব মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসার মামলা বলে দাবি করে সাইফুল ইসলামের পরিবার।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status