ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শীর্ষে ওঠার লড়াইয়ে মাঠে নামবে লিভারপুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 4:02 PM

শীর্ষে ওঠার লড়াইয়ে মাঠে নামবে লিভারপুল

শীর্ষে ওঠার লড়াইয়ে মাঠে নামবে লিভারপুল

ইপিএলে সুপার সানডের আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল ও টটেনহাম হটস্পার। লন্ডনে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে ফুলহ্যাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে ড্র করায় তেমন একটা স্বস্তিতে নেই লিভারপুল শিবির। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা জয় আর ড্রয়ের দোলাচলে পার করছে ক্লপের দল।

সবশেষ পাঁচ ম্যাচে অপরাজিত বর্তমান চ্যাম্পিয়নরা। গত ম্যাচে উলভারহ্যাম্পটনকে হারিয়ে ট্র্যাকে ফেরে অলরেডরা।

এবার লিভারপুলকে আতিথ্য দেবে ফুলহ্যাম। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ক্লপ শিষ্যরা। সমান ম্যাচে মাত্র ৭ পয়েন্ট তলানিতে ফুলহ্যাম। তবে কাগজে কলমে কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সে ফুলহ্যামের চেয়ে যোজন-যোজন এগিয়ে লিভারপুল। পরিসংখ্যানও কথা বলছে অলরেডদের পক্ষেই। দুই দলের ৪৬ বারের মুখোমুখিতে লিভারপুলের ২৬ জয়ের বিপরীতে স্বাগতিকদের জয় মাত্র ৯টি।

গত বছর সবশেষ দেখায় ফুলহ্যামকে হারানোর সুখস্মৃতি, অলরেড শিবিরে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। তাইতো সুযোগ কাজে লাগিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নিতে প্রত্যয়ী অতিথিরা। দলে তেমন ইনজুরির সমস্যা নেই। রবার্তো ফিরমিনো-সালাহ-সাদিও মানেরা প্রতিপক্ষের রক্ষণদুর্গে জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status