ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আজ মধ্যরাতে স্পষ্ট দেখা যাবে ‘মনোমুগ্ধকর’ উল্কাবৃষ্টি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 3:45 PM

আজ মধ্যরাতে স্পষ্ট দেখা যাবে ‘মনোমুগ্ধকর’ উল্কাবৃষ্টি

আজ মধ্যরাতে স্পষ্ট দেখা যাবে ‘মনোমুগ্ধকর’ উল্কাবৃষ্টি

সৌরজগত মানেই তো রহস্য! মাঝে মধ্যে আমরা পৃথিবীতে বসেই দেখতে পাই নানা মহাজাগতিক দৃশ্য। তেমনই আজ রোববার ও সোমবার মধ্যরাতে দেখা যাবে আজব এক বৃষ্টি। নাম উল্কাবৃষ্টি।

আজ আকাশের একপ্রান্ত থেকে ছিটকে অন্যপ্রান্তে পৌঁছবে উল্কা। একটা নয় অসংখ্য। ঘণ্টায় অন্তত ১৫০টি। আর সেই অসম্ভব সুন্দর উল্কাবৃষ্টি শুরু হবে মধ্যরাতের পরেই। চলবে পরের দিনের ভোর পর্যন্ত। উল্কাবৃষ্টি দেখা যাবে আকাশের পূর্ব থেকে উত্তর-পূর্ব অংশে।

গত কয়েক মাসে হয়তো আপনি নানা রকমের উল্কার বৃষ্টি দেখেছেন। কিন্তু আজ ও আগামী যে উল্কাবৃষ্টি হতে যাচ্ছে, জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সেটা হবে ‘সব উল্কাবৃষ্টির রাজা’।

জ্যোতির্বিজ্ঞানী প্যাট্রিশিয়া স্কেলটন বলেন, ধূমকেতুর রেখে যাওয়া ধুলিকণায় ভরা আস্তরণের মধ্যে দিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করে, তখনই সাধারণত উল্কাবৃষ্টি ঘটে থাকে। কিন্তু জেমিনিডস উল্কাবৃষ্টিপাত ভিন্ন ধরনের। জেমিনিডস উল্কাবৃষ্টি হয় যখন ৩২০০-ফিটন নামে একটি গ্রহাণুর ছেড়ে যাওয়া ধুলিকণার আস্তরের মধ্যে দিয়ে পৃথিবী যায়।

জেমিনিডসের উল্কাবৃষ্টি প্রতি ঘণ্টায় দেড়শ’র মতো উল্কার ধারা বৃষ্টি হবে বলে জ্যোতির্বজ্ঞানীরা বলছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় আমরা ১৫০ আলোর ফোঁটার বিচ্ছুরণ দেখতে পাবো।

নিজের ঘরে বসেই আকাশের এ অভিনব দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন, তার জন্য টেলিস্কোপ বা কোনো যন্ত্রপাতির প্রয়োজন হবে না। আকাশ যত অন্ধকার হবে, এ অসাধারণ সুন্দর আলোর রোশনাই তত বেশি উপভোগ করার সুযোগ হবে।

প্যাট্রিশিয়া বলেন, উল্কার কণাগুলো পুড়ে গিয়ে আকাশে এদিক ওদিক ছিটকে পড়ার কারণে এই আলোর রোশনাই আমরা দেখতে পাবো।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status