ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:42 AM

নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাহার উদ্দিন শরীফপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই এলাকার সরু মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন স্থানীয় ফয়সাল গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিনের বাকবিতণ্ডা হয়। শনিবার সন্ধ্যায় এর জের ধরে ফয়সালের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিনকে লক্ষ্য করে গুলি করলে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status