ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:28 AM

মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির

মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির

মানিকগঞ্জের সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির। শনিবার দুপুরে মানিকগঞ্জ এসপি কার্যালয়ে এ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন এসপি রিফাত রহমান শামীম।

আইন-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। ছয়টি ক্যাটাগরির মধ্যে জেলার শ্রেষ্ঠ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে শিবালয় থানার ওসি (তদন্ত) আশিষ কুমার সান্যাল, শ্রেষ্ঠ মাদক উদ্ধারের জন্য এসআই সানোয়ার হোসেন, গ্রেফতারি পরোয়ানা তামিলকারী হিসেবে এএসআই মোশারোফ হোসেনকে এ সম্মাননা দেয়া হয়। বাকি দুই পুরস্কার পান অন্য থানার পুলিশ কর্মকর্তা।

ওসি ফিরোজ কবির বলেন, সব সময় কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে। এ পুরস্কার আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। বিজয়ের মাসে আমার এ সম্মাননা শিবালয় থানাবাসীকে উৎসর্গ করলাম।  

মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীম বলেন, জেলায় কর্মরত পুলিশ সদস্যদের ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য এ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে সবার মাঝে কাজ করার আগ্রহ বাড়ে। ভালো কাজের প্রতিযোগিতা থাকে তাদের ভেতরে। এজন্য এ চেষ্টা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status