ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নিখোঁজের চারদিন পর তিস্তায় ভেসে উঠল জেলের মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:26 AM

নিখোঁজের চারদিন পর তিস্তায় ভেসে উঠল জেলের মরদেহ

নিখোঁজের চারদিন পর তিস্তায় ভেসে উঠল জেলের মরদেহ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া জেলে হেলাল উদ্দিনের মরদেহ চার দিন পরে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩ টার দিকে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউপির ধুবনী গ্রামে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের মূল স্রোত ধারার ভাটিতে নৌকায় করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন জেলে হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপির দোয়ানী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের মূল স্রোত ধারার ভাটিতে নৌকায় করে মাছ ধরতে যান জেলে হেলাল উদ্দিন। এ সময় অসাবধনতায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। স্থানীয় জেলেরা প্রথম দিকে তার সন্ধানের চেষ্টা করে ব্যর্থ হলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দুই দিন চেষ্টা করেও তার সন্ধান মেলাতে পারেনি। ঘটনার ৪ দিন পর শনিবার ধুবনী গ্রামে তিস্তা নদীতে হেলাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status