ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীর দেহ ৪ টুকরো
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:44 AM

ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীর দেহ ৪ টুকরো

ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীর দেহ ৪ টুকরো

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী মেজবাহউদ্দিন মারা গেছেন। ট্রেনের ধাক্কায় নিহত মেজবার দেহ চার টুকরা হয়ে যায়।

শনিবার সন্ধ্যায় মগবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি রকিব উল হোসেন জানান, মগবাজার রেললাইন পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত মেজবা ঢাকা কলেজের মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে। সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

ওসি রকিব উল হোসেন বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status