ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইসরায়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 11:02 PM

এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইসরায়েল

এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইসরায়েল

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে নয়া দিল্লিতে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা ও ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগায়েল এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন।

দুই দেশের মধ্যে সরকারি সম্পর্ক প্রতিষ্ঠা এবং জেরুজালেম ও থিম্পুতে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে গত বছর গোপনে আলোচনা শুরু করে ইসরায়েল ও ভুটান।

ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা দুই দেশের এই সম্পর্ক প্রতিষ্ঠাকে ‘উত্তেজনাপূর্ণ বিনয়ী, তবে অনেক বেশি বিশেষায়িত’ বলে মন্তব্য করেছেন।

গত অগাস্টের পর থেকে এ পর্যন্ত চারটি মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আলোকে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। তবে ভুটানের সঙ্গে এই সম্পর্ক স্থাপন আব্রাহাম চুক্তির আওতায় নয়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status