ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পাখি শিকারি ধরিয়ে দিলেই পাওয়া যাচ্ছে ৫ কেজি চাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 10:59 PM

পাখি শিকারি ধরিয়ে দিলেই পাওয়া যাচ্ছে ৫ কেজি চাল

পাখি শিকারি ধরিয়ে দিলেই পাওয়া যাচ্ছে ৫ কেজি চাল

শীতকালীন পাখি শিকারিকে ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে পাঁচ কেজি করে চাল। প্রকৃতি ও পাখিকে বাঁচাতে মৌলভীবাজারে ব্যতিক্রমী এমন এক উদ্যোগ নিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠনের কর্মীরা।

জানা গেছে, পরিবেশবাদী ওই সংগঠনের নাম জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন। শনিবার ভোরে সংগঠনের কর্মীরা হাড় কাঁপানো শীত উপেক্ষা করে পাখি শিকারিদের খোঁজে মৌলভীবাজারের হাকালুকি হাওর, বাইক্কাবিল, কমলগঞ্জের শমসেরনগর, শ্রীমঙ্গলের হাইল-হাওরে অভিযান চালায়। এ সময় পাখি রক্ষায় বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও পথসভা করেন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের কর্মীরা।

এ বিষয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় দেবনাথ বলেন, শীত এলেই মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পাখিদের অভয়ারণ্য তৈরি হয়। একশ্রেণির মানুষ পাখি শিকারে তৎপর হয়ে ওঠেন। পাখি শিকার রোধে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতায় অভিযানের পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, পথসভাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে। পাখি ও বন্যপ্রাণী রক্ষায় সমাজের সবাই এগিয়ে এলে প্রাণ প্রকৃতি রক্ষা করা সহজ হবে। পাখি ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানাই।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ। পাখি বাঁচাতে তাদের ব্যতিক্রমী এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ চলছে বলেও জানান তিনি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status