ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মালয়েশিয়ায় বিদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্কতা জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 10:16 PM

মালয়েশিয়ায় বিদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্কতা জারি

মালয়েশিয়ায় বিদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্কতা জারি

মালয়েশিয়ায় ‘ফ্রি বিজনেস রিজিওন’ এর অধীনে ব্যবসায়িক লাইসেন্স অপব্যবহারকারী বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন বিভাগ।

স্থানীয় সময় শনিবার (১২ ডিসেম্বর) কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরির মন্ত্রী তান শ্রী আনোয়ার মুসা সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘উইলাইয়া বেবাস বেরনিয়াগা’ (ফ্রি বিজনেস রিজিওন) এর অধীনে ব্যবসায়িক লাইসেন্সের অপব্যবহারকারী বিদেশি ব্যবসায়ীদের নাম ও লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। এছাড়া মালয়েশীয় নাগরিকদের মাসিক চুক্তিভিত্তিক লাইসেন্স নিয়ে যেসব বিদেশি নাগরিক ব্যবসা পরিচালনা করছেন তাদের আইনের আওতায় আনতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে।

তিনি আরও বলেন, গতকাল (শুক্রবার) পর্যন্ত ডিবিকেএল ডব্লিউবিবি লাইসেন্সের জন্য প্রায় ৩ হাজার ৩’শ আবেদন পড়ে তার মধ্যে ১ হাজার ৭শ’ আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। অবশিষ্ট আবেদনগুলো কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) তদন্ত করবে যাতে ব্যবসায়ীরা একাধিক ডব্লিউবিবি লাইসেন্স না পায় এবং লাইসেন্সটি শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিকদের জন্যই প্রযোজ্য।

এদিকে, দেশটির বিভিন্ন শহর ও গ্রাম এলাকার অলি-গলিতে শ্রমিক ভিসা নিয়ে বিদেশিরা ব্যবসা পরিচালনা করেছেন যার ফলে মালয়েশিয়ার নাগরিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে ব্যবসা স্থানীয়দের করার কথা সেই ব্যবসা এখন বিদেশিদের হাতে থাকার কারণে স্থানীয় নাগরিকদের ব্যবসায় মন্দাভাব যাচ্ছে বলে জানান তারা।

এছাড়াও স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় বিদেশি শ্রমিকদের ব্যবসা-বাণিজ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ভাইরাল করছে। কীভাবে বিদেশি অভিবাসীরা আমাদের এখানে ব্যবসা করছে এমন সব প্রশ্ন রেখে সমালোচনা করে চলছে দিনের পর দিন।

সম্পাদনায়: এম আলমগীর  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status