ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বিছানায় পড়েছিল গ্যারেজ মালিকের রক্তাক্ত মরদেহ
প্রকাশ: Saturday, 12 December, 2020, 10:12 PM

বিছানায় পড়েছিল গ্যারেজ মালিকের রক্তাক্ত মরদেহ

বিছানায় পড়েছিল গ্যারেজ মালিকের রক্তাক্ত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে পৌর শহরের ভাংনাহাটি এলাকায় এ ঘটনা হয়।

পুলিশের ধারণা, অটোরিকশা চুরির সময় তাকে হত্যা করে থাকতে পারে দুর্বৃত্তরা। তবে স্বজনরা বলছেন, গ্যারেজের অটোরিকশা খোয়া যায়নি। গিয়াস উদ্দিনের মৃত্যুতে শোকার্ত পরিবার। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

স্বজনরা জানান, শুক্রবার রাতে শ্রীপুরে ভাংনাহাটিতে নিজ গ্যারেজেই ঘুমিয়ে ছিলেন মালিক গিয়াস উদ্দিন। শনিবার (১২ ডিসেম্বর) সকালে তার রক্তাক্ত লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন চালকরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী।

অটোরিকশা চুরি জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

গাজীপুরের পুলিশ শামসুন্নাহার বলেন, ঘটনার তদন্ত চলছে। সবগুলো বিষয় জেনেই আমরা আগাব।

নিহত গিয়াসউদ্দিনের গ্যারেজে অর্ধশতাধিক রিকশা থাকলেও একটিও চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status