ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 9:45 PM

৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।। শনিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় মাদক বহনের দায়ে আটককৃতদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুরলংথানাধিন গজারিয়াপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে ফারুক মিয়া (৩৫) ও মাদারীপুর জেলার কালকিনি থানার মাঝেরকান্দি মোল্লাবাড়ির মৃত মারৈক মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৯)। আটককৃতদের মধ্য ফারুক মিয়া গাজীপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম লিগের সভাপতি, অপরজন তার গাড়ি চালক।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহরের দুর্জয় মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মাদক বহনকারী প্রাইভেটকারটি চেকপোস্টে আসার পর তল্লাশি করে গাড়ির মধ্য থেকে ৮ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃতরা প্রাইভেটকারে করে মাদকদ্রব্য অন্যত্র পাচার করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status