ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
৫১ বছর পর কুখ্যাত সিরিয়াল কিলারের সাংকেতিক চিঠির অর্থ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 7:59 PM

৫১ বছর পর কুখ্যাত সিরিয়াল কিলারের সাংকেতিক চিঠির অর্থ উদ্ধার

৫১ বছর পর কুখ্যাত সিরিয়াল কিলারের সাংকেতিক চিঠির অর্থ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ১৯৬০ এর দশকের এক কুখ্যাত সিরিয়াল কিলারের সাংকেতিক ভাষায় লেখা একটি চিঠির অর্থ উদ্ধার করেছেন গবেষকরা। খুনি তার হত্যাকাণ্ডের সময় বিভিন্ন পত্রিকায় যেসব চিঠি পাঠাতেন এটি তার মধ্যে অন্যতম।

ফোর্বস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, জোডিয়াক কিলার নামে পরিচিত এই চিঠিটি ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো ক্রনিকল পত্রিকায় পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। যৌথভাবে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার তিন ব্যক্তি ৩৪০ অক্ষরে লেখা চিঠিটির অর্থ উদ্ধার করেন।

চিঠিতে নিজের পরিচয় উল্লেখ না করে জোডিয়াক লিখেছেন, আশা করি আমাকে ধরতে তোমরা বেশ মজা পাচ্ছো। আমি গ্যাস চেম্বার নিয়ে ভীত নই কারণ এটা আমাকে দ্রুত স্বর্গে পাঠাবে কারণ আমার জন্য কাজ করতে যথেষ্ঠ গোলাম আমার রয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন ওয়েব ডিজাইনার ডেভিড অর‍্যানচ্যাক। তিনি বলেন, অস্ট্রেলিয়ার গণিতবিদ স্যাম ব্লেক ও বেলজিয়ামের কোড-ব্রেকিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার জার্ল ভ্যান ইয়াইকের সঙ্গে যৌথভাবে তিনি এই চিঠির অর্থ উদ্ধার করেছেন।

সান ফ্রান্সিসকো ক্রনিকলের বরাত দিয়ে ফোর্বস জানিয়েছে, এটিই জোডিয়াকের অর্থ উদ্ধার হওয়া প্রথম চিঠি নয়। এখনো দুটি চিঠি বাকি আছে যেগুলোর একটায় তার পরিচয় উল্লেখ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৬৮-৬৯ এর সময়ে ক্যালিফোর্নিয়ার সান ফ্রানসিসকো অঞ্চলে ত্রাস সৃষ্টি করা জোডিয়াক কিলারের আসল পরিচয় কখনোই জানা যায়নি। বিভিন্ন পত্রিকায় পাঠানো চিঠিতে এই খুনি ৩৭ ব্যক্তিকে হত্যার কথা দাবি করেন। তবে তদন্তকারীরা মোট পাঁচটি মৃত্যুর ব্যাপারেই নিশ্চিত হয়েছিলেন। এছাড়াও এই সিরিয়াল কিলারের ওপর ভিত্তি করে হলিউডে দুটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। একটি ১৯৭১ সালে মুক্তি প্রাপ্ত ‘ডার্টি হ্যারি’, অপরটি ২০০৭ সালে স্বনামধন্য পরিচালক ডেভিড ফিঞ্চার নির্মিত ‘জোডিয়াক’।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status