পুরো পদ্মাসেতু দৃশ্যমান হওয়ায় আনন্দ শুভযাত্রা ও বিশাল সমাবেশ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগ। শনিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাস বাঁধন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল।
বিশেষ বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির, গাংনী পৌর ছাত্র লীগের সভাপতি ডালিম রানা।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সম্পাদক নাসিরুল ইসলাম মহন প্রমুখ।
শুভযাত্রাটি গাংনী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।