ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতু চালু হলে ১ শতাংশ জিডিপি বাড়বে: তাজুল ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 5:58 PM

পদ্মা সেতু চালু হলে ১ শতাংশ জিডিপি বাড়বে: তাজুল ইসলাম

পদ্মা সেতু চালু হলে ১ শতাংশ জিডিপি বাড়বে: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু হলে ইকোনমিক্যাল এলায়েন্সের মাধ্যমে বাংলাদেশের জিডিপি এক শতাংশ বেড়ে যাবে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের সামনে হাত ধোঁয়ার গাড়ি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, পদ্মা সেতুর স্প্যান বসার কাজ শেষ হওয়ায় মানুষের মধ্যে আরও বেশি আশার সৃষ্টি হয়েছে। আমরা প্রেডিক্ট করেছিলাম জিডিপি হবে আট দশমিক দুই, যদি এক শতাংশ জিডিপি বাড়ে আর যদি ৯ শতাংশ হয় তাহলে মানুষের একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আছে। আমরা আশা করি এই পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারবো এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশে অর্থ বিনিয়োগ করা জনকল্যাণমূলক, এটা অপচয় নয়। সেসব কারণে দাতাদের অনেক উৎসাহ আছে।

এসময় উপস্থিত ছিলেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
    
সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status