ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কিশোরকে বিবস্ত্র করে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 5:40 PM

কিশোরকে বিবস্ত্র করে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা

কিশোরকে বিবস্ত্র করে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় এক কিশোরকে বিবস্ত্র করে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status