ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সাকিবের উদ্দেশ্যে শিশিরের আবেগঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 5:39 PM

সাকিবের উদ্দেশ্যে শিশিরের আবেগঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

সাকিবের উদ্দেশ্যে শিশিরের আবেগঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির আজ অষ্টম বিবাহবার্ষিকী। দীর্ঘ পথচলায় দেশের অন্যতম অনুকরণীয় জুটি হয়ে উঠেছেন তারা। বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার কারণে সাকিব দেশে থাকলেও শিশির আমেরিকায় আছেন। বিশেষ এই দিনে কাছে থাকতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন শিশির।

শনিবার নিজের ভেরিফায়িড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন শিশির। তিনি সেখানে লিখেছেন, আমার প্রিয় স্বামীর প্রতি! আমরা প্রতিদিনই একে অন্যকে 'আমি তোমাকে ভালোবাসি' বলি। তবে তুমি যখন আমার কানে এই কথাটা ফিসফিস করে বল, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে।

শিশির আরো লেখেন, আজ আমাদের বিয়ের ৮ বছর হলো। অথচ আমার মনে হয় আমরা একে অপরকে কত আগে থেকে জানি। আমাদের পরিচয় খুব অল্প বয়সে হয়েছিল। তবে আমরা একে অন্যের হাত ধরে রাখার প্রতিজ্ঞা করেছিলাম।

সাকিবপত্নী যোগ করেন, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। আমার ইচ্ছে, বুড়ো বয়সে আমরা একে অন্যের পাকা চুল টেনে তুলব। আমাদের চোখে আমরা এখনো সেই ২০ বছর বয়সের জুটি। এই শুরুটা কখনই থেমে যাওয়া উচিত নয়।

নিজের স্বপ্নের কথা জানিয়ে শিশির লেখেন, সবকিছু আমার ডায়েরির ছোট্ট একটা অংশ। আমি এটা একদম শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই। শুভ বিবাহবার্ষিকী স্বামী। আমি তোমাকে ভালোবাসি এবং সন্তানদের নিয়ে আমরা যে ছোট্ট একটি পৃথিবী তৈরি করেছি সেটাকেও। আলহামদুলিল্লাহ।

বিয়ে করার জন্য ১২-১২-১২ এর মতো বিরল তারিখ বেছে নিয়েছিলেন সাকিব-শিশির। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই তারিখেই দুজনের আকদ হয়। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া আর কেউ সাকিবের বিয়েতে আমন্ত্রণ পাননি।

সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের নভেম্বরে আসে পরিবারের প্রথম সদস্য আলাইনা হাসান অব্রি। এরপর চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status