ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
করোনায় বিশ্বব্যাপী ৩২ কোটি স্কুল বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 5:28 PM

করোনায় বিশ্বব্যাপী ৩২ কোটি স্কুল বন্ধ

করোনায় বিশ্বব্যাপী ৩২ কোটি স্কুল বন্ধ

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে গেল এক মাসেই বন্ধ হয়েছে ৯ কোটি। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্ক) এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে। অনেক দেশে শিশুরা করোনার কারণে ৯ মাসেরও অধিক সময় ধরে স্কুলে যেতে পারছে না।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস ইউনেস্কোর বরাত দিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) বলেছেন, ‘আমরা জানি করোনাভাইরাসে শিশুরা কম আক্রান্ত হয়, কম ভোগে। তবে কোটি কোটি শিশুরা করোনার অন্য প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। বিশেষ করে তাদের শিক্ষায় ব্যঘাত ঘটেছে। ইউনেস্কোর বিশ্বব্যাপী সংগৃহীত তথ্য থেকে জানা গেছে প্রতি ৫ জন শিশুর একজনের স্কুল করোনার কারণে বন্ধ হয়েছে। ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী ৩২০ মিলিয়ন তথা ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে গেল এক মাসেই বন্ধ হয়েছে ৯০ মিলিয়ন তথা ৯ কোটি স্কুল।’

‘কোথাও কোথায় করোনার কারণে ৯ মাস ধরে স্কুলে যেতে পারছে না শিশুরা। এই যে লম্বা সময় ধরে স্কুল বন্ধ রয়েছে তাতে শিশুদের শিক্ষা ভীষণভাবে ব্যহত হচ্ছে। তারা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।’ যোগ করেন তিনি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status