ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ইরানে ভিন্নমতাবলম্বী সাংবাদিকের ফাঁসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 4:37 PM

ইরানে ভিন্নমতাবলম্বী সাংবাদিকের ফাঁসি

ইরানে ভিন্নমতাবলম্বী সাংবাদিকের ফাঁসি

সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় প্ররোচনা দেয়ার দায়ে দোষী সাব্যস্ত ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে ফাঁসি দিয়েছে ইরান।

শনিবার স্থানীয় সময় ভোরে রুহুল্লাহ জাম নামের ওই সাংবাদিকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের দেয়া এই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ ইরানের বাইরে বেশ কিছুদিন নির্বাসিত জীবন-যাপন করছিলেন। ফ্রান্স, ইসরায়েল ও আরো কিছু পশ্চিমা দেশের সহযোগিতায় ইরান-বিদ্বেষী প্রচার চালানোর অভিযোগে ২০১৯ সালে তাকে বন্দি করে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী (আইআরজিসি)।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যাসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ এবং নিজের ‘আমাদ নিউজ’-এর মাধ্যমে ‘ইরানের পতন’ ঘটানোর ঘোষণা দেন।

রুহুল্লাহর বিরুদ্ধে সে সময় ‘করাপশন অন আর্থ’ অভিযোগ আনা হয়েছিল। সাধারণত গুপ্তচরবৃত্তি বা ইরান সরকারকে উৎখাতের চেষ্টায় যুক্ত থাকায় লোকজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হন রুহুল্লাহ। এ সপ্তাহের শুরুতে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

শনিবার আধা সরকারি ইসনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের রিভোল্যুশনারি প্রসিকিউটরের কার্যালয় রুহুল্লাহর ফাঁসি কার্যকরের ঘোষণা দিয়েছে।

এদিকে ৪৭ বছর বয়সী এই ইরানি সাংবাদিকের মৃত্যুদণ্ডের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status