ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মেক্সিকোয় জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের টিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 1:45 PM

মেক্সিকোয় জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের টিকা

মেক্সিকোয় জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের টিকা

ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে মেক্সিকো সরকারের চিকিত্সা সুরক্ষা কমিশন। স্থানীয় সময় শুক্রবার এ অনুমোদন দেয়া হয়। সংবাদমাধ্যম এবিসি নিউজ শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মেক্সিকোর উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ বলেছেন, যুক্তরাজ্য, কানাডা ও বাহরাইনের পর মেক্সিকোয় ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। তবে এই চার দেশের পর যুক্তরাষ্ট্রেও ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ)।

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, প্রথম দিকে আড়াই লাখ ভ্যাকসিন নেবে মেক্সিকো, যা এক লাখ ২৫ হাজার মানুষের জন্য ব্যবহার করা যাবে। কারণ প্রতিজনের জন্য ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন প্রয়োজন।

উপস্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ জানিয়েছেন, শুরুতে ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মীরা এই টিকা ব্যবহারের সুযোগ পাবেন।

এদিকে মেক্সিকোয় আগামী সপ্তাহের মধ্যেই টিকাদান শুরু করা হবে বলে আশা করা যাচ্ছে। উপ-স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এটি অবশ্যই আশা সঞ্চারের একটি বিষয়, যদিও প্রাথমিকভাবে টিকার সংখ্যা মেক্সিকোর প্রায় ১৬ লাখ স্বাস্থ্যকর্মীদের তুলনায় যথেষ্ট নয়।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মেক্সিকোয় এখন পর্যন্ত ১২ লাখ ২৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status