ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
আলোর মুখ দেখছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ, নেই স্টোকস-আর্চার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:29 PM

আলোর মুখ দেখছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ, নেই স্টোকস-আর্চার

আলোর মুখ দেখছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ, নেই স্টোকস-আর্চার

করোনার কারণে গত মার্চ মাসে নির্ধারিত ইংল্যান্ড ক্রিকেট দলের পিছিয়ে যাওয়া শ্রীলংকা সফর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সিরিজের নতুন তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই শ্রীলংকা সফরে যাবে জো রুটের দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট খেলবেন ইংলিশরা। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্লোজ ডোর টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সিরিজকে সামনে রেখে শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। কিন্তু সেখানে, ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার জোফরা আর্চারকে রাখা হয় নি।


কারণ হিসেবে ইসিবি বলছে, মাত্র কয়েকদিন আগে বেন স্টোকসের বাবা মারা গেছেন।  শোকাহত এই অলরাউন্ডারকে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। বিশ্রাম পেয়েছেন জোফরা আর্চারও। আর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ররি বার্নস।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ২ জানুয়ারি একটি চার্টার্ড ফ্লাইটে করে লন্ডন থেকে শ্রীলংকার হাম্বানতোতায় যাবে ইংল্যান্ড দল। ৫ জানুয়ারি পর্যন্ত সেখানেই কোয়ারেন্টাইন পালন ও করোনা টেস্ট করাবে। ফল পজেটিভ এলে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মহিন্দর রাজাপাকসে স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি পাবেন তারা। এর পর ১৪ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

গত মার্চ মাসে সিরিজ সফল করলে কলম্বোয় গিয়েছিল ইংল্যান্ড দল। প্রস্তুতি ম্যাচও খেলছিল তারা। কিন্তু করোনায় হানায় সেই অসমাপ্ত রেখেই দেশে ফিরে যান ইংলিশরা।

সম্পাদনায়: খালেদ সুজন



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status