ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মাওয়ায় কেজি প্রতি ইলিশের দাম কমলো ২৫০ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 12:30 PM

মাওয়ায় কেজি প্রতি ইলিশের দাম কমলো ২৫০ টাকা

মাওয়ায় কেজি প্রতি ইলিশের দাম কমলো ২৫০ টাকা

মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের পাশাপাশি নানা প্রজাতির তাজা মাছে ভরপুর। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত হাঁকডাকে বিক্রি হচ্ছে টনে টনে মাছ। চার দিনের ব্যবধানে বড় ইলিশের দাম কেজি প্রতি কমেছে ২৫০ টাকা পর্যন্ত।

ঘন কুয়াশা আর কনকনে শীতে জেলেরা নৌকা নিয়ে আড়তের পাশে ভিড় করেন। এরপরই পদ্মা সেতুর পাশে মাওয়া মৎস্য আড়তে মাছের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। ইলিশ ছাড়াও পাঙ্গাস, আইড়, বোয়ালসহ সব ধরণের মাছে আড়তগুলো ভরপুর। খুচরা বিক্রেতা আর রাজধানীসহ বিভিন্নস্থান থেকে আসা ক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে আড়ত।

বিক্রেতারা জানান, জেলেরা মাছ নিয়ে আসে এখানে। আর পাইকাররা মাছ কিনে ঢাকাসহ বিভিন্নস্থানে নিয়ে যায়।

এক ক্রেতা জানান, ইলিশ মাছ কিনেছি। এখন অন্য মাছ কেনার দেখতেছি।

এক জেলে জানান, সরকারের অভিযান সফল হওয়ায় অনেক বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে ইলিশের দাম নেই।

মুন্সীগঞ্জ মাওয়া মৎস্য আড়ত সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম চঞ্চল বলেন, এই আড়তের সরু রাস্তা দিয়ে মাছ পরিবহনে অনেক সমস্যার হয়। যদি দ্রুত বড় একটি রাস্তার করে দেয়া হয় তাহলে এখানবার ব্যবসা আরো ভালো হবে।
 
অর্ধ শতাব্দীর প্রাচীন এই হাটে প্রতিদিনই ৩০ থেকে ৩৫ প্রজাতির মাছ উঠে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status